Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কেনাকাটা করতে যাওয়ার পথে কিশোরীকে ধর্ষণ

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১০:৪৫ পিএম

কেনাকাটা করতে যাওয়ার পথে কিশোরীকে ধর্ষণ

Advertisement

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা সরকারবাড়ি এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ সরকারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ধর্ষিতা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার চেরেংগা এলাকার রোস্তম আলীর মেয়ে (১২)। 

ধর্ষিতার পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে ওই কিশোরী উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ সরকারবাড়ি এলাকার একটি দোকানে কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় ওতপেতে থাকা গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার মাদারদহ এলাকার বাদল মোল্লার ছেলে আরিফুল ইসলাম (১৮) এবং তার দুই সহযোগী তামিম ও বাদল পেছন থেকে চোখে মুখে কাপড় দিয়ে জড়িয়ে ধরে সরকারবাড়ির একটি কক্ষে দরজা বন্ধ করে জোরপূর্বক ওই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।

তাকে গুরুতর আহত করে ঘর থেকে বের করে দেয়। এছাড়া বিষয়টি কাউকে জানালে ওই মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

পরে বৃহস্পতিবার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

কিশোরী ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম