Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোম্পানীগঞ্জে তরুণীকে ধর্ষণচেষ্টায় ইউপি সদস্য গ্রেফতার

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২১, ০২:৪৮ পিএম

কোম্পানীগঞ্জে তরুণীকে ধর্ষণচেষ্টায় ইউপি সদস্য গ্রেফতার

হেলাল হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে এক তরুণীকে (১৮) ধর্ষণের চেষ্টায় হেলাল হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

এ ঘটনায় তরুণীর বাবা নুরুল আমিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হেলাল হোসেন ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার মৃত নুরুল হকের ছেলে।

স্থানীয় চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইউপি সদস্য হেলাল হোসেনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হেলাল মেম্বার ওই তরুণীকে টেলিফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার রাতে কথা আছে বলে তিনি ওই তরুণীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।  পরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী।

ভুক্তভোগী তরুণী জানান, স্থানীয় ইউপি সদস্য হেলাল গত কয়েক মাস থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে নানা ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আসছিলেন।

সোমবার রাতে তাকে ফোন দিয়ে কথা আছে বলে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মেম্বারকে হাতেনাতে আটক করেন। এ সময় তিনি বিভিন্ন সময়ের বেশ কিছু কুরুচিপূর্ণ কথাবার্তার কল রেকর্ড এলাকাবাসীকে শোনান।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদুল হাসান রাত ৩টার দিকে ইউপি সদস্য হেলালকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, হেলাল হোসেন নামে চরএলাহীর একজন ইউপি সদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর বাবা নুরুল আমিন বাদী হয়ে মামলা করেছেন। আটক ইউপি সদস্য হেলালকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

নোয়াখালী ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম