Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মামলার তদবিরে যাওয়া নারীকে ধর্ষণ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২১, ১১:০৪ পিএম

মামলার তদবিরে যাওয়া নারীকে ধর্ষণ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Advertisement

মামলার তদবিরে যাওয়া নারীকে ধর্ষণের অভিযোগে বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচিং প্রু মারমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ।

মামলাটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান সিদ্দীক মামলাটি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৩ অক্টোবর ভিকটিম একটি মামলায় গ্রেফতার হন। ওই মামলার তদবিরের জন্যে গত বছরের ১৫ অক্টোবর রূপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাচিং প্রু মারমার বড়নুনারবিলের বাসায় যান ওই গৃহবধূ। এ সময় সেখানে একা পেয়ে চেয়ারম্যান তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এর আগে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান গৃহবধূকে নানাভাবে প্রলোভন দেখায় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আদালতের পেশকার মো. মাইনুল ইসলাম জানান, বিচারক মামলাটি সিআইডির ইন্সপেক্টরকে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।

মামলার বিষয়ে অভিযুক্ত আসামি ইউপি চেয়ারম্যান সাচিং প্রু মারমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধর্ষণের অভিযোগটি অস্বীকার করেন। ষড়যন্ত্রমূলক মামলাটি দায়ের করার কথা বলেন তিনি।

Advertisement

বান্দরবান

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম