Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হেফাজতের তাণ্ডব: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Advertisement

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২১, ১১:২৮ এএম

হেফাজতের তাণ্ডব: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মাওলানা আব্দুর রহমান হেলাল

Advertisement

সুনামগঞ্জের দিরাইয়ে চট্টগ্রামের হাটহাজারী থানার মামলায় মাওলানা আব্দুর রহমান হেলাল নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় কাপন গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে দিরাই পুলিশ। তিনি গ্রামের হামদু মিয়ার ছেলে ও হাটহাজারীর একটি নুরানি মাদ্রাসার শিক্ষক।

দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ শে মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনের মামলার এজাহার নামীয় আসামি তিনি। কয়েকদিন দিন ধরে বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈদের দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

দিরাই থানার ওসি আজিজুর রহমান মাওলানা আব্দুর রহমান হেলালকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী থানার মামলায় এজাহারনামীয় আসামি।

Advertisement

দিরাই গ্রেফতার হেফাজত

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম