Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা পল্লী চিকিৎসকের

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২১, ১১:৫১ পিএম

রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা পল্লী চিকিৎসকের

Advertisement

বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে কৌশলে বসতঘরে ঢুকে দুই সন্তানের জননী গৃহবধূকে (২৭) ধর্ষণচেষ্টা করেছে এক পল্লী চিকিৎসক। শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত পল্লী চিকিৎসক সিদ্দিকুর রহমানকে (৫৬) আসামি করে শনিবার সকালে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

তাৎক্ষণিক থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি পল্লী চিকিৎসক সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের মৃত আব্দুল লতিফ সরদারের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার এসআই কামাল হোসেন জানান, শনিবার গভীর রাতে দুই সন্তানের জননীর বসতঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে পল্লী চিকিৎসক সিদ্দিকুর রহমান। এ সময় গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পল্লী চিকিৎসক সিদ্দিকুর রহমানকে আটক করলেও কৌশলে সে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতকে ওই দিন দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  কামাল হোসেন জানান।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম