Logo
Logo
×
   

সারাদেশ

মোবাইলে ডেকে বিলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২১, ১০:৪৯ পিএম

মোবাইলে ডেকে বিলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার হারুয়া গ্রামে।

জানা যায়, শনিবার রাতে ওই ছাত্রীকে মোবাইল ফোনে হারুয়া গ্রামের শামসুল হকের পুত্র রুবেল মিয়া ডেকে নিয়ে জোরপূর্বক তাকে পার্শ্ববর্তী কুমুরিয়ার চর বিল পাড়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি ওই ছাত্রী বাড়িতে এসে বাবাকে জানানোর পর তার বাবা স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনসহ কয়েক জনকে জানায়। তারা ধর্ষকের পরিবারের কাছে বিচার প্রার্থী হলে তাদের কোনো সারা না পেয়ে রোববার রাতে থানায় অভিযোগ করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, সোমবার সন্ধ্যায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম