Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারী সাংবাদিকের গোসলের ভিডিও ধারণ, প্রতিবাদ করায় পিটিয়ে জখম

Advertisement

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২১, ১০:৩৪ পিএম

নারী সাংবাদিকের গোসলের ভিডিও ধারণ, প্রতিবাদ করায় পিটিয়ে জখম

Advertisement

কুমিল্লার মেঘনা উপজেলায় নারী সাংবাদিকের গোসলের ভিডিও ধারণ করা নিয়ে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক পরিবারের ৩ জন আহত হয়েছেন। সোমবার বিকালে ওই নারী সাংবাদিক বাদী হয়ে মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একটি জাতীয় পত্রিকার মেঘনা উপজেলা প্রতিনিধি গোসলখানায় গোসল করার সময় ভাঙ্গা ভেন্টিলেটর দিয়ে ভিডিও ধারণ করছিল বখাটে যুবক লুটেরচর গ্রামের আ. বারেকের ছেলে সবুজ গাজী ও সবুল্লার ছেলে রিয়াজুল ইসলাম। টের পেয়ে নারী সাংবাদিক দ্রুত বেরিয়ে বখাটেদের মোবাইল থেকে ভিডিও ডিলিট করতে বললে ক্ষেপে গিয়ে সাংবাদিকের ওপর হামলা করে। তার ডাক-চিৎকারে তার দুই কন্যা এগিয়ে গেলে ৩ জনকেই পিটিয়ে আহত করে।

এলাকাবাসী পুলিশকে খবর দিলে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে মেঘনা থানার ওসি আ. মজিদ বলেন, নারী সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

কুমিল্লা

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম