Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সকালে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২১, ১০:১৯ পিএম

সকালে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ

Advertisement

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে বাড়িতে একা পেয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণ করেছে মো. বাচ্চু মিয়া (৪৫)। রোববার সকালে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে সোমবার রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বাচ্চু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে। তিনি নেত্রকোনা জেলার কুমোদগঞ্জ জালশুকা গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র।

গৌরীপুর থানার অফিসার ওসি আব্দুল হালিম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত আসামি বাচ্চু মিয়াকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম সেলাইমেশিনে নার্সারির ব্যাগ তৈরি করে এলাকায় বিক্রি করেন। বাচ্চু মিয়া ভিকটিমের কাছ থেকে তার নার্সারির জন্য ব্যাগ তৈরি করে নিচ্ছেন ২-৩ সপ্তাহ ধরে। রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ব্যাগ নিতে এসে দেখেন ভিকটিম খালি বাড়িতে রান্নাবান্না করছেন। অন্য কেউ না থাকায় ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

Advertisement

ময়মনসিংহ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম