Logo
Logo
×
   

সারাদেশ

ফাঁকা বাড়িতে ভাসুরের ধর্ষণচেষ্টা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২১, ০৫:৫৬ পিএম

ফাঁকা বাড়িতে ভাসুরের ধর্ষণচেষ্টা

বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে ভাসুর মো. মাফু মোল্লা ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই গৃহবধূ রোববার রাতে শেরপুর থানায় ভাসুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নে মাফু মোল্লা তার ছোট চাচাতো ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মাফু মোল্লার নির্যাতন সহ্য করতে না পেরে ওই গৃহবধূ গত ২ বছর আগে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন।

বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে আত্মীয়স্বজনকে দেখতে যান ওই গৃহবধূ। মাফু মোল্লার স্ত্রীকে দেখতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোর করে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনাটি জানাজানি হলে পরিবারের লোকজন মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ওই গৃহবধূ বাদী হয়ে রোববার রাত্রে শেরপুর থানায় ভাসুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন।

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম