Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Advertisement

Icon

টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২১, ০১:৩৫ এএম

টঙ্গীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Advertisement

গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোকন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, ওই যুবক শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনা ঘটে। 

নিহত রোকন মিয়া গাজীপুর জেলার পুবাইল বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব। 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আনি ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া ঘটনাস্থলে নিহত হন। 

এ সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করে র‍্যাব। নিহতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

টঙ্গী বন্দুকযুদ্ধ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম