Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসায় যাওয়ার পথে মুদি দোকানে ঢুকিয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২১, ১০:৪১ পিএম

মাদ্রাসায় যাওয়ার পথে মুদি দোকানে ঢুকিয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

কক্সবাজারের চকরিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে ৯ বছর বয়সী শিশুকে ফুসলিয়ে মুদি দোকানে ঢুকিয়ে ৫০ টাকা হাতে দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বশির আহমদ (৪৮) নামের ওই মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক বশির আহমদ চকরিয়া পৌরসভার পালাকাটা মোহাম্মদীয়াপাড়ার অলি মিয়ার ছেলে।

মঙ্গলবার পৌরসভার পুকপুকুরিয়া গোলাম কাদের সড়কের মাথায় ঘটনাটি ঘটলেও রাতে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করার পর বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, বশির আহমদের মুদির দোকানের সামনে দিয়ে শিশুটি ফোরকানিয়া মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় শিশুটিকে রাস্তায় একা পেয়ে ফুসলিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করে বশির। ধর্ষণের পর শিশুটির হাতে ৫০ টাকা দিয়ে কাউকে না বলার জন্য নিষেধ  করে। এ ঘটনার পর শিশুটি আর মাদ্রাসায় না গিয়ে বাড়িতে ফিরে বিষয়টি তার মাকে জানায়। শিশুটির পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত বশির আহমদকে তৎক্ষণিক গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অভিযুক্ত বশির আহমদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

কক্সবাজার

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম