Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লঞ্চের কেবিনে নিয়ে তরুণীকে রাতভর ধর্ষণ

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২১, ১০:৫৩ পিএম

লঞ্চের কেবিনে নিয়ে তরুণীকে রাতভর ধর্ষণ

Advertisement

বরিশাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি লঞ্চের কেবিনে এক তরুণীকে রাতভর ধর্ষণ করে মাইদুল ওরফে মাসুম নামের এক যুবক। শনিবার রাতে বরিশাল-ঢাকা রুটের একটি লঞ্চে এ ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার ওই তরুণী মাসুমের নামে থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তরুণী জানিয়েছেন, বড়বোন তাকে হিজলা থেকে রাজহংস-১০ লঞ্চে তুলে দেন। ওই দিন একই এলাকার মাসুমও ঢাকায় যাচ্ছিলেন। তখন মাসুমকে দেখতে পেয়ে বড়বোন তাকে খেয়াল রাখতে বলেন। কিন্তু লঞ্চ ছাড়ার পরে গভীর রাতে মাসুম এসে তরুণীকে বিছানাসহ কেবিনে নিয়ে যায়।

রাতে আলাপচারিতার একপর্যায়ে তরণীকে মাসুম বিবাহ করাসহ তার নামে অর্ধনির্মিত ভবন লিখে দেওয়ার প্রস্তাব করে। কিন্তু এতে তরুণী সম্মত না হলে একপর্যায়ে জবরদস্তি শুরু করে এবং ওই রাতে কয়েক দফা তরুণীকে লঞ্চের কেবিনে মাসুম ধর্ষণ করে। পরে তরুণী কান্নাকাটি করলে তাকে গ্রামে গিয়ে বিয়ে করার ফের প্রস্তাব দিলেও সোমবার সকালে লঞ্চটি ঢাকায় পৌঁছলে মাসুম লাপাত্তা হয়ে যায়।

তরুণীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার তরুণী গ্রামে ফিরে আসে এবং সোমবার থানায় একটি অভিযোগ করেন।

তরুণী অভিযোগে আরও উল্লেখ করেন, গ্রামে ফিরে মাসুমের বাসায় গিয়ে তার বাবা খলিল হাওলাদারকে বিষয়টি অবহিত করলে তিনি সব শুনে চুপ থাকতে বলেন এবং ধর্ষণের সাজা হিসেবে ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে তাড়িয়ে দেন।

কাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ভুক্তভোগী অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মাসুম স্থানীয় সংবাদকর্মীদের মোবাইল ফোনে জানিয়েছেন, সেই রাতে তরুণী তার কেবিনে থাকলেও আলাপচারিতা ব্যতীত কিছুই হয়নি।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম