Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেড়াতে এসে বাবার বাড়িতে ধর্ষণের শিকার গৃহবধূ

Advertisement

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

প্রকাশ: ০২ জুন ২০২১, ১০:৫৫ পিএম

বেড়াতে এসে বাবার বাড়িতে ধর্ষণের শিকার গৃহবধূ

Advertisement

বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক সন্তানের জননী (২২)। মঙ্গলবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগে জানা যায়, এক সন্তানের জননী বাপের বাড়িতে বেড়াতে আসেন। মা বাড়িতে না থাকায় বাবা অটোচালক বাড়িতে আসবে তাই রাতে অপেক্ষা করছিলেন। রাত ১১টার দিকে পাশের বাড়ির ধন মিয়ার বখাটে ছেলে মনিরুল ইসলাম (২৫) ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন সমবেত হলে ধর্ষক পালাতে চেষ্টা করলে লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গৃহবধূর পিতা দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর যুগান্তরকে বলেন, থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে কোর্টহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

ধর্ষণ গৃহবধূ

Advertisement

আরও পড়ুন

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম