Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতের আঁধারে ঘরে ঢুকে বিধবাকে ধর্ষণ

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২১, ০২:৫৫ পিএম

রাতের আঁধারে ঘরে ঢুকে বিধবাকে ধর্ষণ

ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বিধবাকে (৩২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিল্লাত হোসেন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার রাতে এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ নিজেই বাদী হয়ে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

অভিযুক্ত আসামি মিল্লাত হোসেন উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মহিউদ্দিন গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

এর আগে ৩০ মে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চর মহিউদ্দিন গ্রামে বিধবা গৃহবধূর বসতঘরে জোরপূর্বক ধর্ষণের এ ঘটনা ঘটে।

মামলার এজহারের বরাতে পুলিশ জানায়, আট বছর আগে ওই নারীর স্বামী মারা যায়। ৩০ মে রাত সাড়ে ৯টার দিকে ওই নারী রাতের খাবার শেষে সন্তানদের নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন।

রাত সোয়া ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খোলা রেখে বাহিরে যান ওই নারী। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির মিল্লাত হোসেন তার বসতঘরে ঢুকে পড়েন।

ওই বিধবা নারী বাইরে কাজ শেষে ঘরে ঢুকে দরজা বন্ধ করামাত্র ধর্ষক মিল্লাত তার মুখ চেপে ধরে বসতঘরের মাটিতে ফেলে ধর্ষণ করে।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement

নোয়াখালী ধর্ষণ নারী

Advertisement

আরও পড়ুন

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

শ্রমিককে ঠিকাদার সাজিয়ে রেলওয়ের কোটি টাকা লুট

শ্রমিককে ঠিকাদার সাজিয়ে রেলওয়ের কোটি টাকা লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম