Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ফতুল্লায় তাবলিগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা 

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২১, ০৫:৫৭ এএম

ফতুল্লায় তাবলিগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা 

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ উত্তেজনা দেখা দিয়েছে। 

শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত ফতুল্লার পূর্ব মাসদাইর জামে মসজিদে এঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব মাসদাইর জামে মসজিদে সাদপন্থি ২০/২৫ জন লোক তাবলিগে আসেন। বিষয়টি স্থানীয় জুবায়েরপন্থিরা জানতে পেরে মসজিদের সামনে এসে অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এভাবে থেমে থেমে বিকাল থেকে রাত পর্যন্ত চলে। পরে ফতুল্লা মডেল থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

নারায়ণগঞ্জ ফতুল্লা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম