Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিএনজিতে করে বাগানে নিয়ে স্কুলছাত্রীকে নিপীড়ন

Advertisement

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২১, ১০:১৫ পিএম

সিএনজিতে করে বাগানে নিয়ে স্কুলছাত্রীকে নিপীড়ন

Advertisement

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিএনজিতে করে বাগানে স্কুলছাত্রীকে কয়েকজন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সজল মালাকার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে ও স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানান, রোববার সকালে স্কুলে যাওয়ার জন্য পৃথিমপাশা ইউনিয়নের কালা মালাকারের ছেলে সজল মালাকারের সিএনজি অটোরিকশায় উঠে এক স্কুলছাত্রী। পথে রবিরবাজার মসজিদের সামনে থেকে সিএনজি অটোরিকশাচালক সজল গাড়ি ঘুরিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে লোহাইউনি চা বাগানের একটি নির্জন স্থানে নিয়ে তার অপর দুই সহযোগীসহ ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

পরে স্কুলছাত্রী বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানায়। কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভুঁইয়া সঙ্গীয় মঙ্গলবার ভোররাতে রবিরবাজার থেকে ধর্ষক সজলকে গ্রেফতার করতে।

কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভুঁইয়া জানান, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। সজলের অপর দুই সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

মৌলভীবাজার ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম