Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা পরিচালক গ্রেফতার

Advertisement

Icon

ছাগলনাইয়া(ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২১, ০৮:২৯ পিএম

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা পরিচালক গ্রেফতার

ছাত্রকে যৌন নিপীড়ন অভিযোগে গ্রেফতার মাদ্রাসা পরিচালক মো. আরিফ। ছবি: যুগান্তর

Advertisement

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফেনীর ছাগলনাইয়ার মাদ্রাসা পরিচালক মো. আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাকে মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আরিফ উপজেলার পশ্চিম ঘোপাল গ্রামের গনি মিয়ার ছেলে। তিনি উপজেলার পশ্চিম ছাগলনাইয়া আফজল মুন্সি সড়কের দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 

শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাগলনাইয়া থানায় মামলা করেন। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ওই মাদ্রাসার নয় বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রের মা। শনিবার ভোরে মাদ্রাসা পরিচালককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 
 

Advertisement

শিশুকে যৌন নিপীড়ন শিশু যৌন নিপীড়ন ফেনীর ছাগলনাইয়া মাদ্রাসা মাদ্রাসা পরিচালক গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম