Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা করে হুমকিতে পরিবার

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৩ জুন ২০২১, ০৬:২৯ পিএম

অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা করে হুমকিতে পরিবার

Advertisement

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কোচিং থেকে বাড়ি ফেরার পথে সংখ্যালঘু পরিবারের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

একই রাতে স্কুলছাত্রী কিশোরীর পিতা নাপিতেরচর গ্রামের সহিদ মিয়ার ছেলে সাইফুলের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

এখন পর্যন্ত ধর্ষক যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপরন্তু মামলা তুলে নিতে ওই ছাত্রীর পরিবারের লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

কুলিয়ারচর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই হিন্দু শিক্ষার্থী কোচিং শেষে সকাল ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। তারিনি বিশ্বাস পরিবারের পারিবারিক শ্মশান এলাকার নির্জন পথ পাড়ি দেয়ার সময় সাইফুল পেছন থেকে তার নাক-মুখ চেপে ধরে অস্ত্রের মুখে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ এ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় তিনি দাবি করেন, নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করার পর থেকেই সাইফুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Advertisement

কিশোরগঞ্জ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম