Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, সালিশে বিয়ের রায়

Advertisement

Icon

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২১, ০৮:৩৯ পিএম

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, সালিশে বিয়ের রায়

Advertisement

ভোলার দৌলতখানে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ধর্ষণের ঘটনা ঘটে।

ভিকটিম পরিবারের দারিদ্র্যের সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে প্রভাবশালী মহল। রফাদফায় শুক্রবার রাতে স্থানীয় ইউপি সদস্য জুয়েল ও সাবেক ইউপি সদস্য হাসানের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠকে ধর্ষকের সহযোগীর এক লাখ টাকা জরিমানা ও একশ' বেত্রাঘাত এবং ধর্ষকের সঙ্গে মেয়েটির বিয়ে দেয়ার রায় দেয়া হয়।

সালিশের দেয়া এ সিদ্ধান্ত ধর্ষকের পরিবার মেনে নিলেও রোববার সরেজমিন ধর্ষক রাজিব ও তার সহযোগী মিরাজকে খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্তরা হলো ওই ওয়ার্ডের দফতরি বাড়ির নাছির উদ্দিনের ছেলে ধর্ষক রাজিব ওরফে রাজু ও ধর্ষণে সহযোগিতাকারী সাদু মালের জামাতা মিরাজ।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জুয়েল জানান, অভিযুক্ত ও ভিকটিমের পরিবারের সম্মতিক্রমে সালিশ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সকালে সরেজমিন গেলে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী জানায়, জীবিকার তাগিদে দরিদ্র বাবা কয়েক দিন আগে সাগরে মাছ ধরতে যান। তাকেসহ ৬ ও ৮ বছরের তিন বোনকে বসতঘরে রেখে মা নানার বাড়িতে যান। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ছোট বোনদের ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে পড়ি।
রাত ১টার দিকে মিরাজ ও রাজিব ওরফে রাজু বাইরে থেকে পেছনের দরজা খুলে ঘরে ঢুকে লাইট বন্ধ করে দেয়। আমি টের পেয়ে মোবাইলের টর্চের আলো জ্বালালে তাদের চিনতে পারি। এ সময় রাজিব আমাকে জাপটে ধরে মুখ ও হাত চেপে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ডাক-চিৎকার দিলে তারা দ্রুত পালিয়ে যায়।

ওই ইউপির চেয়ারম্যান প্রকৌশলী মনজুর আলম বলেন, আমি যতদূর জেনেছি ঘটনা সত্য। আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা এটিই প্রথম। ধর্ষণ ঘটনা মীমাংসায় সালিশের কোনো সুযোগ নেই।

দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

ভোলা

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম