Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৃহবধূকে ধর্ষণ মামলায় ভাসুর-দেবর গ্রেফতার

Advertisement

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২১, ১০:২৭ পিএম

গৃহবধূকে ধর্ষণ মামলায় ভাসুর-দেবর গ্রেফতার

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ মামলায় ভাসুর-দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ। গ্রেফতারকৃতরা হলো- রাকিবুল ইসলাম (২৬) ও মো.মামুন মিয়া (৩২)।

মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। সেই সুযোগে গত বছরের ২১ জুন ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে মামুন (ভাসুর)। পরে ঘটনাটি পারিবারিকভাবে ধামাচাপা দেয়া হয়।

চলতি বছরের গত ১০ মে রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে দেবর রাকিবুল। এরপর গত ৭ জুন রাতে রাকিবুল আবার তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন ওই নারী তাকে বাধা দেয়ায় রাকিবুল ওই গৃহবধূকে মারধর করে।

পরদিন তিনি স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে যান। পরে গৃহবধূর পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে গত শনিবার রাতে ওই গৃহববধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ওই গৃহবধূর মামলায় অভিযুক্ত তার দেবর রাকিবুল ইসলাম ও ভাসুর মামুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

আরও পড়ুন

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম