Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ষণের ভিডিও ধারণ করে নারীকে মাসের পর মাস ধর্ষণ, কবিরাজ গ্রেফতার  

Advertisement

Icon

পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি 

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৩:৩২ পিএম

ধর্ষণের ভিডিও ধারণ করে নারীকে মাসের পর মাস ধর্ষণ, কবিরাজ গ্রেফতার  

Advertisement

গাজীপুর মহানগরীর পূবাইলে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। ওই কবিরাজ দুই সন্তানের জননী ওই নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বারবার ধর্ষণ করেছে।  

এমন অভিযোগে ওই নারী কবিরাজ আল আমিনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

কবিরাজ আল আমিন (৩২) পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় দুই সন্তানের এ জননীর। পরে তার দ্বিতীয় বিয়ে হয়। ওই সংসারে কোনো সন্তান না হওয়ায় স্বামী তাকে ছেড়ে চলে যান। স্বামীকে ফিরিয়ে আনতে ভণ্ডপীর ও ভুয়া কবিরাজ আল আমিনের দ্বারস্থ হন ওই নারী।

আল আমিন স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তাকে ধর্ষণ করেন। তাকে সমাজে হেয় করতে ধর্ষণ করে ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চলতে থাকে মাসের পর মাস ধর্ষণ।  

পরে ওই নারী পূবাইল থানায় গিয়ে মামলা করেন। তিনি জানান, ধর্ষণের পাশাপাশি আল আমিন বিভিন্ন সময় তার কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় দেড় লাখ টাকা।  
পূবাইল থানার ওসি (তদন্ত) শাহ আলম যুগান্তরকে জানান, ধর্ষণের শিকার নারী বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করলে মঙ্গলবার দিবাগত রাতে আল আমিনকে গ্রেফতার করা হয়।

বুধবার আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

Advertisement

ধর্ষণ পূবাইল

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম