Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মক্তবের অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিশু নিপীড়ন, ইমাম আটক

Advertisement

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৫:৫২ পিএম

মক্তবের অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিশু নিপীড়ন, ইমাম আটক

Advertisement

মৌলভীবাজারের কমলগঞ্জের পৌর এলাকায় মসজিদের মক্তবের অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ১১ বছর বয়সী শিশুকে নির্যাতনের অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ওই ইমামের নাম শফিকুল ইসলাম (৪২)। চুনারুঘাট থানার গোলগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার একটি জামে মসজিদে প্রতিদিনের মতো শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করানো হয়। বুধবার সকাল ৭টায় তার ১১ বছর বয়সী শিশু অন্য শিশুদের সঙ্গে মসজিদে পাঠ গ্রহণ করতে যায়।

মসজিদের ইমাম শফিকুল ইসলাম সকাল সাড়ে ৮টায় অন্য শিক্ষার্থীদের পাঠদান শেষে ছুটি দিয়ে দেয়। শুধু নিপীড়নের শিকার ওই শিশুকে দরকার আছে বলে মসজিদের পাশে (ইমাম সাহেব থাকার রুমে) হুজরাখানায় নিয়ে গিয়ে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে অশালীন আচরণ করেন।

মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। ঘটনাটি জানার পর শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এএসআই  মামুদ আলীর নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশ আসামি শফিকুল ইসলামকে কুশালপুর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

মসজিদের ইমাম শফিকুল ইসলামের সঙ্গে আলাপ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি পড়া না পারার কারণে বেত্রাঘাত করেছিলাম। তাই আমার নামে শিশুর পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান থানায় মামলা দায়ের ও আসামি গ্রেফতার করে মৌলভীবাজার আদালতে প্রেরণের কথা স্বীকার করেছেন।

Advertisement

মৌলভীবাজার

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম