Logo
Logo
×
   

সারাদেশ

দুই ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার পরিচালক আটক

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৮:৩৮ পিএম

দুই ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার পরিচালক আটক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শিশুছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক রেদওয়ানুল করীমকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর মাদ্রাসার পরিচালক।

মঙ্গলবার রাত ৯টার দিকে পাদ্রীশিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে রেদওয়ানুল করীমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার এসআই  আবদুল্লাহ আল মামুন জানান, মাদ্রাসার পরিচালক রেদওয়ানুল করীমের বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন যাবত এ কাজটি করে আসলেও বিষয়টি প্রকাশ পায়নি। ঘটনার শিকার এক শিশুর বাবা মঙ্গলবার বিকালে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে রাতে পাদ্রীশিবপুর এলাকা থেকে রেদওয়ানুল করীমকে গ্রেফতার করা হয়।

বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম