Logo
Logo
×
   

সারাদেশ

কিশোরীকে গণধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোন করে মামলা

Icon

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২১, ১০:৪৪ পিএম

কিশোরীকে গণধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোন করে মামলা

শেরপুরের শ্রীবরদীতে এক কিশোরীকে (১৪) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এলাকার লোকজন ৯৯৯ নাম্বারে ফোন দিলে শ্রীবরদী থানার পুলিশ বিষয়টি তাৎক্ষণিক আমলে নেয়।

এ ঘটনায় সুন্দর আলী (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার রাণীশিমূল ইউনিয়নের বালিজুরী অফিস পাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে ওই কিশোরী বাড়ির পাশের একটি করলার ক্ষেতে যায়। এ সময় চার ব্যক্তি ওই কিশোরীকে করলার ক্ষেতে একটি ঝোঁপে নিয়ে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি প্রথমে কিশোরীটি তার বাবা-মাকে জানায়নি।

পরে জানাজানি হলে এলাকার লোকজন শুক্রবার ৯৯৯ নাম্বারে ফোন দিলে শ্রীবরদী থানা পুলিশ বিষয়টি তাৎক্ষণিক আমলে নেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও তার অভিভাবককে থানায় নিয়ে আসে এবং সুন্দর আলীকে গ্রেফতার করে। ওই কিশোরীর পিতা বাদী হয়ে শুক্রবার চারজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করেছেন।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস শুক্রবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুন্দর আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষণ মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম