Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওবায়দুল কাদেরকে কটূক্তি, কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১০:৪৫ এএম

ওবায়দুল কাদেরকে কটূক্তি, কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য ও কটূক্তি করায় নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ডিপিডি দফতরের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাট নিজের আইডিতে ওই কটূক্তি করেন।

পরে শুক্রবার কবিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাদী হয়ে কবিরহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে কবিরহাট উপজেলার উত্তমলামছি গ্রামের ইউসুফ ভূইয়ার ছেলে জিয়াউর রহমান সম্রাটকে আসামি করা হয়েছে।

নোবিপ্রবির ডিপিডি দফতরের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাট দাবি করেন ফেসবুকের ওই আইডি তার নিজের হলেও স্ট্যাটাসটি তিনি  দেননি। তিনি বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন বলেও জানান।

তবে অভিযোগের বাদী ও কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এ ঘটনার জন্য সরকারী চাকরীজীবী জিয়াউর রহমান সম্রাটের শাস্তির দাবি জানান।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া জানান, মো. নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে। তবে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের সঙ্গে দেয়া ফেসবুকের স্ক্রিনশট পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ওসি জানান।

Advertisement

কোম্পানীগঞ্জ ওবায়দুল কাদের অভিযোগ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম