Logo
Logo
×
   

সারাদেশ

শিক্ষিকার ক্ষতবিক্ষত, গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২১, ০৪:০১ এএম

শিক্ষিকার ক্ষতবিক্ষত, গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের ওসমানীনগরে তপতি চৌধুরী (৪২) নামের এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির সোয়ারগাওয়ের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।  সেখানে শিক্ষিকার ঘর থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।

ওই শিক্ষিকার ঘর থেকে তার গৃহকর্মীর ঝুলন্ত লাশও উদ্ধার করে পুলিশ।  ওই কাজের ছেলের নাম গৌরাঙ্গ বলে জানা যায়।

নিহত শিক্ষিকা ছিলেন ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির খয়েরপুর সোয়ারগাও গ্রামের ডা. বিয় ভূষণ দে’র স্ত্রী।  তিনি স্থানীয় সোয়ারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, নিহত শিক্ষিকার স্বামী ডা. বিয় ভূষণ দে তার নিজের চেম্বার থেকে রাত ১১টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ পাওয়ায় স্ত্রীকে ডাকাডাকি করে।  কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শিক্ষিকা তপতি চৌধুরীর লাশ উদ্ধার করি। সেখানে গালায় ফাঁস লাগানো অবস্থায় গৃহকর্মী গৌরাঙ্গেরও লাশ উদ্ধার করি।  শিক্ষিকা তপতিকে কে বা কারা কী কারণে কুপিয়ে হত্যা করেছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

মরদেহ উদ্ধার শিক্ষিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম