Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুরগির খামারে নিয়ে ধর্ষণ, শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

Advertisement

Icon

চাঁদপপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২১, ১০:০৯ এএম

মুরগির খামারে নিয়ে ধর্ষণ, শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

Advertisement

চাঁদপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ভিকটিমের পরিবার জানিয়েছে,  গতকাল সকালে শিশুটির দাদি পাশের বাড়ি থেকে টিউবওয়েলের পানি আনতে যান। শিশুটিও তার পেছনে পেছনে  যায়। 

এ সময় দাদির অজান্তেই একই এলাকার মৃত আজিজ খানের বখাটে ছেলে সবুজ খান শিশুটির মুখ চেপে একটি মুরগির খামারে নিয়ে ধর্ষণ করে। 

পরে শিশুটির বড় ভাই তাকে খুঁজতে বেরিয়ে সেখানে বিবস্ত্র অবস্থায় তাকে দেখতে পান। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা রাতেই চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মো. আব্দুর রশিদ মিয়া যুগান্তরকে জানান, শিশুটির বাবা মা থানায় এসে ধর্ষণের বিষয়ে অভিযোগ করেছেন।

Advertisement

ধর্ষণ শিশু রক্তাক্ত

Advertisement

আরও পড়ুন

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম