Logo
Logo
×
   

সারাদেশ

মাদারগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২১, ১০:১২ পিএম

মাদারগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

জামালপুরের মাদারগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার এ ঘটনায় মাদারগঞ্জ থানায় মামলা দায়েরের পর ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওই কিশোরীর বাবার দায়ের করা মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দরিদ্র দিনমজুরের মেয়েকে বৃহস্পতিবার রাতে একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় একই গ্রামের এবাদুরের ছেলে এনামূল (২২) ও হাইমুদ্দিনের ছেলে জাকিরুল (২২) উপস্থিত থেকে সুমনকে সহযোগিতা করে। পরে এনামূল নিজেও ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি তাদের হাত থেকে ছুটে পালিয়ে বাড়িতে চলে এসে অভিভাবকদের জানায়।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, ঘটনাটি রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করছে জেনে শনিবার রাতে তিনি পুলিশ পাঠিয়ে ভিকটিম ও তার অভিভাবকদের থানায় নিয়ে আসেন। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষক সুমন, তার সহযোগী এনামূল ও জাকিরুলের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও সহযোগিতার অভিযোগে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা গা-ঢাকা দিয়েছে।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম