Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

Advertisement

Icon

টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২১, ০২:৪৮ পিএম

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

গাজীপুরের টঙ্গীতে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জহির মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে জহিরের বিরুদ্ধে একটি মামলা করেন শিশুটির বাবা। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জহির মিয়া (৪৫) রংপুরের পীরগাছার আব্দুল জলিল মতির ছেলে। তবে তিনি বর্তমানে স্টেশন রেল কলোনি আবুলের বাসার ভাড়াটিয়া।

শিশুটির বাবা অভিযোগ করেন, গত ২২ জুন শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ব্যাংকের মাঠ বস্তিতে নিয়ে ধর্ষণচেষ্টা করলে শিশুটি চিৎকার করে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে শিশুকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় জহির।

পরে পারিবারিকভাবে আলোচনা করে মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে আসামি জহির মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

টঙ্গী ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম