Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার 

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৮:৪৮ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার 

Advertisement

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শামীম হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃষ্ণপট্রি গ্রামের দুলাল হোসেনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) শফিকুল ইসলাম জানান, ওই ছাত্রীকে শামীম বেশ কয়েকদিন ধরে নানাভাবে যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনায় ওই বখাটের অভিভাবকদের নিকট অভিযোগ দিয়েও প্রতিকার পাননি ছাত্রীর বাবা। গত সোমবার সন্ধ্যায় শিশুটি নানা বাড়ি থেকে বাবার বাড়ি ফেরার পথে শামিম জোরপূর্বক একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে।

ওই গ্রামের এক মাতবর জানান, ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় এবং ধর্ষণের শিকার ছাত্রীর বাবা দিনমজুর হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার নামে কালক্ষেপণ করে তারা।

মামলার বাদী অভিযোগ করেন, থানায় মামলা দিতে নানাভাবে বাধার সৃষ্টি করে ধর্ষকের পরিবার। পরে পুলিশ খবর দিলে গত মঙ্গলবার গভীর রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা দায়ের হয়।

গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, মামলা দায়ের হওয়ার ঘণ্টা চারেক পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শামীমকে গ্রেফতার করে। বুধবার দুপুরে শামীমকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়।

Advertisement

গোপালপুর ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম