Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর ছাত্রী

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ০৮:২৮ পিএম

চট্টগ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর ছাত্রী

প্রতীকী ছবি

Advertisement

চট্টগ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খুলশি থানার পূর্ব নাসিরাবাদ তুলাতলি এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো- আলাউদ্দিন, শাকিল ও শফি। নির্যাতনের শিকার ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে বাসা থেকে বের করে নিয়ে। এরপর তারা ওই কিশোরীর উপর পাশবিক নির্যাতন চালায়। বিষয়টি টের পাওয়ার পর এলাকাবাসী ৯৯৯-এ কল দেয়। পরে খুলশি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা পেশায় গার্মেন্টসকর্মী। যুগান্তরকে তিনি বলেন, সকালে চাকরিতে গিয়েছিলাম। রাতে ডিউটি শেষ করে বাসায় ফিরে জানতে পারি আমার মেয়েকে পাশবিক নির্যাতন করা হয়েছে। আমি আসার আগেই পুলিশ আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে গিয়ে মেয়েকে দেখতে পাই। নির্যাতনকারীদের কঠোর শাস্তি চাই।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান যুগান্তরকে বলেন, একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

চট্টগ্রাম ধর্ষণ স্কুলছাত্রীকে ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম