Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৭:৩৬ পিএম

তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেড়ানোর কথা বলে বুড়িগঙ্গার নদীর তীরে নিয়ে প্রেমিকাকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ এ অভিযোগে মিরাজ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। 

শুক্রবার রাত সাড়ে ১২টায় ফতুল্লার দাপা গুদারাঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত মিরাজ ভোলা জেলার চর ফ্যাশন থানার আব্দুল্লাহপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে ফতুল্লার সর্দারবাড়ী এলাকায় বৌ-বাজার সংলগ্ন জয়নাল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এক মাসের প্রেমের সম্পর্কে শুক্রবার সন্ধ্যায় বেড়ানোর কথা বলে গার্মেন্টস কর্মীকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায় মিরাজ। এরপর রাত সাড়ে ১২টায় তাকে ধর্ষণ করে মিরাজ পালিয়ে যায়। শনিবার সকালে অভিযোগ পেয়ে মিরাজকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গার্মেন্টসকর্মী নিজেই বাদী হয়ে মামলা করেছে।

Advertisement

ফতুল্লা ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম