Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Advertisement

Icon

ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০৭:২১ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আসামিকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, ওই ছাত্রী গত ১৯ জুন স্কুলের অ্যাসাইন্টমেন্ট জমা দিয়ে আসার পথে ফুল মিয়ার ছেলে মো. নুর আলম (৩০) কথা আছে বলে তাকে ডেকে নিয়ে যায়। এরপর তার বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে জোরপূর্বক ধর্ষণ করে এবং অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে হুমকি ধমকি দিতে থাকে। 

পরে স্কুলছাত্রী বিষয়টি তার মা ও বোনকে জানালে তাদের দৃষ্টিগোচর হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা সুরাহা করে দেবেন এমন আশ্বাসের প্রেক্ষিতে কোনো ফলাফল না পেয়ে বিষয়টি রোববার থানা পুলিশকে জানায় ভুক্তভোগী পরিবার।

ওসি অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ফুল মিয়ার ছেলে মো. নুর আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। সোমবার সকালে আসামিকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

কুমিল্লা ধর্ষণ গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

শ্রমিককে ঠিকাদার সাজিয়ে রেলওয়ের কোটি টাকা লুট

শ্রমিককে ঠিকাদার সাজিয়ে রেলওয়ের কোটি টাকা লুট

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম