Logo
Logo
×
   

সারাদেশ

মসজিদে শিশুর ঝুলন্ত লাশ

Icon

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৮:৩৭ পিএম

মসজিদে শিশুর ঝুলন্ত লাশ

সিলেটের গোলাপগঞ্জে মসজিদের ভেতর মোহাম্মদ আলী (৮) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার বাঘা কালাকোনা হেউরাউলি মসজিদের ভেতরে তার মৃত্যুর পর এ লাশ উদ্ধার উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার বাঘা কালাকোনা হেউরাউলি মসজিদের ভেতরে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান স্থানীয় এক মুসল্লি। এ সময় এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় শিশু মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

উদ্ধারকৃত শিশু মোহাম্মদ আলী গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের আটগ্রামের নিজাম উদ্দিনের ছেলে ও ওই মসজিদের ইমাম রমিজ আলীর ছোটভাই।

নিহতের বড়ভাই ইমাম রমিজ উদ্দিন জানান, কয়েক দিন পূর্বে ছোটভাই মোহাম্মদ আলী আমার সঙ্গে বাড়ি থেকে মসজিদে আসে। সে লেখাপড়ায় তেমন মনোযোগী ছিল না। হয়ত অভিমান করে আত্মহত্যা করেছে সে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে শিশুটি অভিমান করেই আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি জানা যাবে বলে। 

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম