Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আর্জেন্টিনার কাছে হেরে’ ব্রাজিলভক্ত যুবকের বিষপান! (ভিডিও)

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০১:২৬ পিএম

‘আর্জেন্টিনার কাছে হেরে’ ব্রাজিলভক্ত যুবকের বিষপান! (ভিডিও)

Advertisement

আর্জেন্টিনার কাছে ব্রাজিল হেরে যাওয়ার পরপরই কক্সবাজারের রামুতে ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত কামাল  নামের এক যুবকের বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।  

রোববার সকাল ৯টার দিকে উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল এলাকায় এ ঘটনা ঘটে। কামাল ওই এলাকার আমির হোসেনের ছেলে।

বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় তাকে।

স্থানীয় বাসিন্দারা জানান, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। রোববার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এক পর্যায়ে বিষপান করেন। লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

তবে হাসপাতালে চিকিৎসাধীন যুবক কামাল দুপুর ১২টার দিকে যুগান্তরকে জানান, তিনি বিষপান করেছেন সত্য। তবে ব্রাজিল হেরে যাওয়ার কারণে তিনি বিষপান করেননি। অন্য কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন। তবে সেই কারণ বলতে রাজি হননি কামাল।

 

Advertisement

যুবক বিষপান ব্রাজিল সমর্থক

Advertisement

আরও পড়ুন

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া

ফতুল্লায় জামিন পেয়ে বাদীর বাড়িতে কৃষক দল নেতার লুটপাট হামলার ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা

হামলার ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম