Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০২:০৭ এএম

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলা

Advertisement

চট্টগ্রামে  মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে নগরের বাকলিয়া বলিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় র‌্যাবের চার সদস্য আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বলিরহাট এলাকায় অবৈধ কাঠের খবর পেয়ে বন বিভাগকে সঙ্গে নিয়ে র‌্যাব অভিযান শুরু করে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে প্রচার করা হয়। ডাকাত আসার খবর শুনে ৬০ থেকে ৭০ জন লোক জড়ো হয়ে অভিযানে অংশ নেওয়া র‌্যাবের একটি মাইক্রোবাসে ভাঙচুর চালান। 

এ বিষয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান বলেন, বলিরহাট এলাকায় অবৈধ কাঠ আছে, এ খবর পেয়ে বন বিভাগসহ র‌্যাব অভিযানে যায়। তখন স্থানীয় দুই ব্যক্তি ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন জড়ো হয়ে হামলা করেন। 

হামলা তাদের চার সদস্য আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে একজনের মাথা ফেটে গেছে। পরে র‌্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযান চালিয়ে অবৈধ কাঠ উদ্ধার করে। র‌্যাব সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Advertisement

মসজিদের মাইকে ঘোষণা র‌্যাব সদস্যদের ওপর হামলা

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম