Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাতিয়ায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ

Advertisement

Icon

নোয়াখালী ও হাতিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১০:২৯ এএম

হাতিয়ায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ

ফাইল ছবি

Advertisement

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের আশ্বাসে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. জাকের হোসেন সুমন (২০) নামে এক যুবকের  বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত মো. জাকের হোসেন সুমন উপজেলার চরঈশ্বর ২ নম্বর ওয়ার্ডের জাকের হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে হাতিয়া থানায় এ মামলা করেন।

মামলার এজাহার  ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সুমন ওই কিশোরীর ঘরের সামনে যায়। ওই সময় সে কৌশলে ওই কিশোরীকে দিয়ে ঘরের দরজা খুলে। একপর্যায়ে ঘরের ভেতরে গিয়ে বিয়ের আশ্বাসে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে সুমন।

অভিযোগে বলা হয়, এর আগেও সুমন একই আশ্বাসে তাকে একাধিকবার ধর্ষণ করে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement

নোয়াখালী হাতিয়া ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

আটকে রেখে নারীকে ধর্ষণ, ভুয়া ডাক্তার আজিজুল গ্রেফতার

আটকে রেখে নারীকে ধর্ষণ, ভুয়া ডাক্তার আজিজুল গ্রেফতার

ভাড়ায় মারামারি করতে গিয়ে মৃত্যুতে বৃষ্টির মতো বোমা, ২০ বাড়িতে আগুন

ভাড়ায় মারামারি করতে গিয়ে মৃত্যুতে বৃষ্টির মতো বোমা, ২০ বাড়িতে আগুন

১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আটক

মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম