Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিবগঞ্জে এমপিকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১

Advertisement

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১০:১২ পিএম

শিবগঞ্জে এমপিকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অশ্লীল মন্তব্য ও কটূক্তির অভিযোগে রহমত আলী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার পৌর এলাকার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক হচ্ছে- শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় মহল্লার মহসীন মিস্ত্রির ছেলে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে নিয়ে সম্প্রতি ফেসবুকে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করে স্ট্যাটাস দেয় রহমত আলী। এরই প্রেক্ষিতে তথ্য ও প্রযুক্তির আইনে রহমত আলীসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমেদ সোহেল। পরে অভিযোগ চালিয়ে রহমত আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম