Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেফতার

Advertisement

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১১:৩৩ পিএম

শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেফতার

Advertisement

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে গ্রামে ৬ বছরের শিশুকে চকলেট খাইয়ে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক মিরু দেওয়ানকে (৬০) থানা পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুর দেড়টায় স্থানীয়রা যখন জুম্মা নামাজ পরছিল তখন মিরু দেওয়ান শিশুটিকে তার বাড়ির পাশে পরিত্যক্ত বাগানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে ধর্ষক মিরুকে আটক করে। পরে শিশুর পিতার অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ মিরু দেওয়ানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

মিরু দেওয়ান উপজেলার বাইনখাড়া গ্রামের মৃত কালু দেওয়ানের পুত্র।

টঙ্গীবাড়ী থানার ওসি হারুন উর রশিদ জানান, শিশু ধর্ষণের অভিযোগে মিরু দেওয়ান নামক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

Advertisement

মুন্সীগঞ্জ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম