Logo
Logo
×
   

সারাদেশ

কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ

Icon

গোমস্তাপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ০৭:৩২ পিএম

কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা জানান, শনিবার রাতে উপজেলার চৌডালা এলাকার ওই কলেজছাত্রীর বাড়ি থেকে কলেজছাত্র গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়ার আ. মজিদের ছেলে ইব্রাহিমকে (২২) গ্রেফতার করে পুলিশে দেন স্থানীয়রা। পরে তাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়। 

ওই কলেজছাত্রীর অভিযোগ, ইব্রাহিম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছে। 

এ ঘটনায় রোববার গোমস্তাপুর থানায় তিনি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে ৷ এদিকে ওই  কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা রোববার সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। 

ধর্ষণ কলেজছাত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম