Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৭:২৪ পিএম

দুই শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

Advertisement

রাজশাহী মহানগরীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এক শিশুর বাবা বাদী হয়ে সোমবার রাতে মহানগরীর শাহমখদুম থানায় মামলাটি দায়ের করেছেন।

আসামির নাম আব্দুল মান্নান (৬০)। বাড়ি নগরীর দুরুলের মোড় চকপাড়া এলাকায়। রোববার বিকালে মান্নান দুই শিশুকে বলাৎকার করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম জানান, মান্নানের এলাকায় ইজারা নেওয়া আমবাগান আছে। দুই শিশু বিকালে বাগানে খেলছিল। তখন বৃষ্টি এলে শিশুরা বাগানে মান্নানের মাচায় গিয়ে আশ্রয় নেয়। তখন মান্নান নিমকি খাওয়ানোর লোভ দেখিয়ে তাদের বলাৎকার করেন। এরপর দুই শিশুকে ২০ টাকা দিয়ে পাঠিয়ে দেন। ঘটনা কাউকে বলতেও নিষেধ করে দেন। তবে শিশুরা বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানিয়ে দেয়।

এদিকে এ ঘটনায় এলাকায় হট্টগোল শুরু হলে মান্নান পালিয়ে যান। পরে রাতেই এক শিশুর বাবা থানায় এসে মান্নানের বিরুদ্ধে মামলা করেন।

ওসি জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই শিশুর শারীরিক পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুতই তাকে আটক করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Advertisement

শিশু বলাৎকার

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম