Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবা-মা গেলেন কিস্তির টাকা দিতে, একা পেয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ১০:২৭ পিএম

বাবা-মা গেলেন কিস্তির টাকা দিতে, একা পেয়ে শিশুকে ধর্ষণ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ধর্ষণের বিষয় স্বীকার করেছে। ছবি: যুগান্তর

Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাশিনাথপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছেন। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। 

সূত্র জানায়, এদিন সাইফুল ইসলাম ও তার স্ত্রী পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাড়িতে একা রেখে কিস্তির টাকা দিতে পার্শ্ববর্তী তালগাছিতে যান। এ সময় শিশুটিকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের সাগর আহমেদ জোরপূর্বক ধর্ষণ করেন।

সাগর ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এরপর পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত সাগরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আব্দুল মান্নান বলেন, ধর্ষণের অভিযোগে সাগর আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ধর্ষণের বিষয় স্বীকার করেছে।

ধর্ষণের শিকার শিশুর মেডিকেল পরীক্ষা করা হয়েছে জানিয়ে এসআই আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে দ্রুত তদন্ত করে আদালতে অভিযোগ দাখিল করা হবে। 

Advertisement

ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম