Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৬:০৭ পিএম

জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার

Advertisement

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় শিশু জন্মের এক থেকে ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার। 

পৌর মেয়র ব্যক্তিগতভাবে প্রতি শিশুর জন্য নগদ পাঁচশ টাকা করে উপহার দিচ্ছেন। তার দেওয়া এ উপহার পেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন নবজাতক শিশুর বাবা-মা। 

পৌরসভা সূত্রে জানা যায়, পৌর নাগরিকদের শিশুর জন্মনিবন্ধনে উদ্বুদ্ধ করতে মেয়র নিজস্ব অর্থায়নে উপহার দেওয়ার ঘোষণা দেন। পৌরসভার বাসিন্দারাও তাতে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সন্তানের জন্মনিবন্ধন করাচ্ছেন। সোমবার পৌরসভায় জন্মনিবন্ধন শেষে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি বেশ কয়েকটি দম্পতির হাতে এ উপহার তুলে দেন। 

উপহার পেয়ে ভরতপুর মহল্লার নবজাতক শিশুর পিতা শাহীন আলম জানান, নিজ তাগিদেই সন্তানের জন্মনিবন্ধন করাতে এসেছিলাম। এ সময় মেয়রের পক্ষ থেকে ৫শ টাকা উপহার পেয়ে বেশ ভালো লাগছে। 

পৌর সচিব জালাল উদ্দিন বলেন, লকডাউনের মধ্যেও অভিভাবকরা প্রতিদিনই তাদের সন্তানদের জন্ম নিবন্ধন করাতে আসছেন। জন্মনিবন্ধন কার্ডের সঙ্গে নগদ টাকা উপহার হিসেবে পেয়ে তারা খুশি মনে বাড়ি ফিরছেন। 

বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, গ্রিন ও ক্লিন পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে আমি পৌর নির্বাচনে অংশ নিয়েছিলাম। বর্তমানে আমি আমার নির্বাচনী ইশতেহারের সেসব প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাজ করছি। উপহারের টাকাটা বড় কিছু না, শুধু সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ উপহার দিচ্ছি।

Advertisement

জন্ম নিবন্ধন উপহার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম