পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ১৪ বছরের কিশোর গ্রেফতার
Advertisement
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৬:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার শিশুটির নানা বাদী হয়ে অভিযুক্ত শফিকুলকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। পরে ওই কিশোরকে গ্রেফতার করে শিশু আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত কিশোর শফিকুল ইসলাম উপজেলার ভেচকি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মায়ের সঙ্গে বাবার পারিবারিক বিরোধের কারণে মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করে। গত ৫ আগস্ট দুপুরে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের একটি গোডাউনে মোবাইলে চার্জ দিয়ে শিশুটিকে সেখানে রেখে মা তার জন্য মুড়ি আনতে যান।
এ সময় অভিযুক্ত শফিকুল গোডাউন ঘরে ঢুকে শিশুটিকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দুই দিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মো. নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা রোববার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে সোমবার দুপুরে পিরোজপুর শিশু আদালতে পাঠানো হয়েছে।
