Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কবর খুঁড়ে কঙ্কাল চুরি করতে গিয়ে যুবক ধরা

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১০:৪৩ এএম

কবর খুঁড়ে কঙ্কাল চুরি করতে গিয়ে যুবক ধরা

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক যুবককে আটক করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজি বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম জাকির হোসেন (১৯)। তিনি সুনামগঞ্জের তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের মো. কাশেম আলীর ছেলে। এ সময় তার সহযোগী রাজন ও মজনু পালিয়ে গেছে। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজি আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করত।

স্থানীয় মো. আতাবুল্লাহ জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবরস্থানের পাশে ব্যাগ হাতে দেখা যায়।

পরে তাদের ব্যাগে কী আছে, জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের পেছনে দৌড়ে জাকির হোসেনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে জাকিরের ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, চার মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

শ্রীপুর কঙ্কাল চুরি

Advertisement

আরও পড়ুন

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দের টাকায় নেতার বাড়ির রাস্তা সংস্কার

স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দের টাকায় নেতার বাড়ির রাস্তা সংস্কার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম