Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাশুড়ির সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৬:১৮ পিএম

শাশুড়ির সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শাশুড়ির সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম রবু (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম রবু রহনপুর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।

ঘটনায় জানা যায়, ওই গৃহবধূর শাশুড়ির সঙ্গে রবিউল ইসলাম রবুর অনৈতিক সম্পর্ক ছিল। তার বাড়িতে আসা যাওয়ার সূত্র ধরে ওই গৃহবধূর পরিচয় হয়। এক সময় কাজের জন্য ওই গৃহবধূর স্বামী চট্টগ্রাম চলে যান। এ সুযোগে ওই যুবলীগ নেতা রবুর নজর পড়ে ওই গৃহবধূর ওপর। গৃহবধূর অভিযোগ তার শাশুড়ির সহযোগিতায় সে এ অপকর্ম করেছে। বিগত রোজার সময় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে রবু একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় সে তার শাশুড়ির কাছে এ বিষয়ে প্রতিকার চান। একপর্যায়ে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। তাতেও কোনো কাজ না হওয়ায় গত ১৬ মে তার স্বামীর উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গৃহবধূ বাবার বাড়ি চলে আসেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এতদিন বিষয়টি তিনি কাউকে জানাননি।

দীর্ঘদিন বাবার বাড়িতে থাকার ফলে মায়ের মনে সন্দেহ হয়। তখন গৃহবধূ বিষয়টি তার বাবা-মাকে জানাতে বাধ্য হন। এ ঘটনায় শনিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে গোমস্তাপুর থানায় যুবলীগ নেতা  রবিউল ইসলাম রবু ও তার শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, গৃহবধূকে ধর্ষণের দায়ে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আটক রবুকে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম