Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ১

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ০১:১১ পিএম

নোয়াখালীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ১

ফাইল ছবি

Advertisement

নোয়াখালী সদর উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত মোসলেম উদ্দিন শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাইজদী শহরের মাস্টারপাড়া এলাকায় একটি শিবমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক মোসলেহ উদ্দিন শাকিল (১৮) বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের আবদুর গফুরের ছেলে।

মঙ্গলবার সকালে আটক যুবককে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা জানায় পুলিশ।

ঘটনাস্থল থেকে ধারণ করা একটি ভিডিওচিত্র ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছলে ভিডিওতে দেখা যায়, শিবমন্দিরের ভেতরে থাকা দুটি প্রতিমার মধ্যে একটি প্রতিমা ভেঙে সামনে পড়ে আছে।  তবে পাশে থাকা অন্য প্রতিমাটি ঠিক ছিল। আর মন্দিরের বাইরে উত্তেজিত হিন্দু ধর্মাবলম্বী লোকজন অভিযুক্ত যুবককে মন্দিরের সামনের সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বিভিন্ন প্রশ্ন করছে।

সুধারাম থানার ওসি মো.শাহেদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত যুবক শাকিল প্রতিমা ভেঙে সেখানকার হিন্দু ধর্মাবলম্বীদের বিষয়টি নিজেই জানিয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  মঙ্গলবার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

Advertisement

মন্দির প্রতিমা ভাঙচুর যুবক আটক

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম