Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

টিএইচওর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Advertisement

Icon

বরিশাল ব্যুরো ও মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ০৯:৫৪ পিএম

টিএইচওর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Advertisement

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. এসএম রমিজ আহম্মেদ ও তার ব্যক্তিগত ড্রাইভার ফরহাদ হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল বরিশাল আদালতে সোমবার মামলা দায়ের করেন বরিশালের স্থানীয় পত্রিকা দৈনিক আজকের বার্তার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম দেওয়ান।

আদালতের বিচারক মো. গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে পিবিআইতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়, ডা. এসএম রমিজ উদ্দিন আহমেদ মেহেন্দিগঞ্জ হাসপাতালে যোগদানের পর থেকেই বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। হাসপাতালের অনিয়মের সংবাদ প্রকাশ করায় মনিরুল ইসলাম দেওয়ানের ওপর ক্ষিপ্ত হয় ডা. রমিজ আহম্মেদ। পরে মনিরুল ইসলাম দেওয়ানের ব্যক্তিগত ফেসবুক আইডির কমান্ড বক্সে ডা. রমিজ আহম্মেদের ড্রাইভার ফরহাদ হোসেন ওই সাংবাদিকের বিরুদ্ধে মানহানি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়; যা সাংবাদিক মনিরের মানসম্মান ক্ষুণ্ন করে।

শুধু তাই নয়, ডা. রমিজ তার লোকজন বিশেষ করে মেডিকেল রিপ্রেজেনটেটিভ ও হাসপাতালের দালাল চক্র এবং রাইফা রিমু নামের একটি ফেক আইডি খুলে সাংবাদিককে প্রশ্নবিদ্ধ করে হেয়প্রতিপন্ন করে। ডা. রমিজের নির্দেশে হাসপাতালের মূল গেটে সাংবাদিক মনির দেওয়ান চাঁদাবাজ সন্ত্রাসী উল্লেখ করে ব্যানার ঝুলিয়ে রাখে দীর্ঘদিন।

জরুরি বিভাগের রোগীদের কাছ থেকে টাকা আদায় করে। জরুরি বিভাগে টাকা না দিলে কোনো রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় না। হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও তিনি হাসপাতালে না থেকে হাসপাতালের বাহিরে বিভিন্ন ক্লিনিকে রোগী দেখেন। এছাড়া স্বাস্থ্য বিভাগ কর্তৃক ২০২১ সালের ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ডা. রমিজ পুষ্টি সপ্তাহ পালন না করে পুষ্টি সপ্তাহের জন্য সরকারের বরাদ্দ আত্মসাৎ করার চেষ্টা করেন।

বাদী এ বিষয়ে দৈনিক আজকের বার্তা পত্রিকায় ৩ মে একটি সংবাদ প্রকাশ করলে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। এ ঘটনায় সাংবাদিক মনির এ মামলা দায়ের করেন।

Advertisement

বরিশাল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম