Logo
Logo
×
   

সারাদেশ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল 

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৫:৩৫ পিএম

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার ভোরে সদর উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ওই গ্রামের আলতাফ প্রামাণিকের ছেলে; সে পেশায় অটোচালক। 

দুপুরে র‌্যাব-১২ এর ৩নং কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার প্রতিবন্ধী ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে লেবুবাগানে নিয়ে অভিযুক্ত শফিকুল ধর্ষণ করে। পরে ওই শিশু ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানায়। ওই দিনই শিশুর বাবা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শফিকুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। 

মামলার পর ওই শিশুর বাবা র‌্যাবের কাছেও একটি অভিযোগ দেন। পরে র্যাকব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব ধর্ষণ প্রতিবন্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম