Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীকে মেরে নববধূকে গণধর্ষণ, ভিডিও প্রচার 

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৭ পিএম

স্বামীকে মেরে নববধূকে গণধর্ষণ, ভিডিও প্রচার 

Advertisement

হবিগঞ্জের লাখাই উপজেলার টিক্কাপুর হাওরে ঘুরতে বেরিয়ে এক নববধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষণকারীরা ওই নববধূর স্বামী ও তার বন্ধুকে মারধর করে গুরুতর আহত করে। গণধর্ষণের ঘটনাটি ভিডিও ধারণ করে সেটি এলাকায় ছড়িয়ে দিয়েছে ধর্ষণকারীরা।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বুধবার রাতে এ অভিযোগ করেন নির্যাতিতা গৃহবধূ ও তার স্বজনরা।

তার স্বামী জানান, মাসখানেক আগে পারিবারিকভাবে তিনি বিয়ে করেন। বিয়ের একদিনের মাথায় তিনি কাজের সুবাদে চলে যান ঢাকায়। কয়েক দিন আগে তিনি ফের বাড়ি ফিরেন। এরপর গত ২৫ আগস্ট দুপুরে তিনি, তার স্ত্রী ও তার বন্ধু হাওরে নৌকাভ্রমণে যান। 

একপর্যায়ে মুছা মিয়া, সুজাত মিয়া, হৃদয় মিয়া, ইব্রাহিম মিয়া ও জুয়েল মিয়াসহ ৫-৬ জন যুবক নৌকাযোগে এসে তাদের নৌকার গতিরোধ করে। তারা কোনোকিছু বুঝে উঠার আগেই তাকে ও তার বন্ধুকে মারধর করে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণকারীরা তার স্ত্রীকে নির্যাতনের ঘটনাটি ভিডিও ধারণ করে। ঘটনাটি কাউকে না জানাতে বলে এবং বিষয়টি জানাজানি হলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা চলে যায়।

তিনি বলেন, বাড়িতে আসার পর বিষয়টি লোকলজ্জার ভয়ে ও ধর্ষণকারীরা প্রভাবশালী হওয়ায় কাউকে জানাইনি। তবুও গত কয়েক দিন ধরে মুছা মিয়া, সুজাত মিয়া, হৃদয় মিয়া, ইব্রাহিম মিয়া ও জুয়েল মিয়া ওই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। 

একপর্যায়ে ভিডিওটি এলাকায় ছড়িয়ে দেয় তারা। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন ভুক্তভোগীরা। বর্তমানে ধর্ষণের শিকার নববধূ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদিকে ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

লাখাই থানার ওসি মো. সাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছেন। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথাও হয়েছে। তারা কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিরা বেগম জানান, ধর্ষণের অভিযোগে এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার পরই বলা যাবে।

Advertisement

লাখাই ধর্ষণ নববধূ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম